বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দোকানপাট-শপিংমল খোলা যাবে ২৫ এপ্রিল থেকে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

শপিংমলে যেতে লাগবে মুভমেন্ট পাস!

বিধিনিষেধের মধ্যেই দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে বেচাকেনা করতে হবে। আগামী ২৫ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়টি সংশ্লিষ্ট বাজার বা সংস্থার ব্যবস্থাপনা কমিটি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।
চলমান লকডাউনের মধ্যে রবিবার (২৫ এপ্রিল) থেকে খুলে দেওয়া হচ্ছে বিভিন্ন শপিংমল ও বিপনিবিতাণ। তবে লকডাউন সময়ে মার্কেটে যেতে ক্রেতা-বিক্রেতাদের লাগবে মুভমেন্ট পাস। মুভমেন্ট পাস নিয়েই শপিংমলে যেতে হবে, পুলিশ সদরদফতর থেকে এখন পর্যন্ত এমন তথ্যই দেওয়া হয়েছে। অবশ্য শপিংমল খোলার বিষয়ে জারি হওয়া প্রজ্ঞাপনে এ বিষয়ে কোনও নির্দেশনা দেওয়া হয়নি। পুলিশ সদর দফতরের একটি বিশ্বস্ত সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, লকডাউন চলাকালে যারা ঘরের বাইরে বের হবেন, তাদের সবার মুভমেন্ট পাসের প্রয়োজন হবে। এখন পর্যন্ত শপিং ও কেনাকাটার জন্য যারা বের হবেন তাদের বিষয়েও একই নির্দেশনা রয়েছে। সূত্র আরও জানায়, ক্রেতা-বিক্রেতাদের মুভমেন্ট পাসের বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। এ বিষয়ে আরও কোনও তথ্য থাকলে পরবর্তীতে গণমাধ্যমকে জানানো হবে।
প্রসঙ্গত, শুক্রবার (২৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ শপিংমল খোলার বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়। তবে সংক্রমণ এড়াতে অতি প্রয়োজন ছাড়া শপিংমলে না আসার জন্য জনসাধারণকে নিরুৎসাহিত করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com