বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গুরুতর আহত নোবেল, মাথায় ৩০ সেলাই

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। গতকাল শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।
নোবেল তার কয়েকটি ছবিও ফেসবুকে পোস্ট করেছেন। তাতে দেখা যায়, অনেক রক্তক্ষরণ হয়েছে তার। বাম পাশের ভ্রুতে গভীর ক্ষত হয়েছে। এজন্য মোট ৩০টি সেলাই দিতে হয়েছে। তবে কোথায় এ দুর্ঘটনা ঘটেছে, তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, রাজধানীর কোনো সড়কে এ ঘটনা ঘটেছে। ঘটনার বর্ণনা দিয়ে নোবেল লিখেন, ‘এক বয়স্ক লোক অসতর্কভাবে রাস্তা পার হচ্ছিলো। তাকে বাঁচাতে গিয়ে আমার মাথার তালুতে ১২টা, বাম পাশের ভ্রু-তে ১৮টা, মোট ৩০টা সেলাই পড়েছে। তবুও মনে তৃপ্তি অনুভব করছি, কারণ লোকটা নিরাপদ আছে। আর আমি আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ্।’
ভারতের জি-বাংলার রিয়েলিটি শো ‘সারেগামাপা ২০১৯’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে পা রাখেন নোবেল। এই শোয়ে অন্যের গাওয়া গান কাভার করে খুব অল্প সময়ের মধ্যে শ্রোতাপ্রিয়তা লাভ করেন তিনি। বর্তমানে মৌলিক গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com