বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টিকা নিলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

করোনা প্রতিরোধের টিকা নিয়েছেন ঢালিউড কুইনখ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুলিশ হাসপাতালে টিকা নিয়েছেন তিনি। টিকা নিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন ‘কোটি টাকার কাবিন’ খ্যাত নায়িকা অপু বিশ্বাস। গত বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমকে তিনি জানান, ভ্যাকসিন নেয়ার ইচ্ছে ছিল আগেই। কিন্তু সময় সুযোগের অভাবে নেয়া হয়নি। বৃহস্পতিবার দুপুরে একটি সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ভ্যাকসিন গ্রহণ করেছি। আমি মনে করি টিকা নেয়ার পাশাপাশি সবার স্বাস্থ্য সচেতন হওয়া উচিত।
অপু বিশ্বাস আরও বলেন, সুস্থ থাকার জন্য অবশ্যই ভ্যাকনিস নেওয়া উচিত। তাই আমি নিয়েছি। তাছাড়া কাজের প্রয়োজনে আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে যেতে হয়। আমার সন্তান আছে। সব কিছু চিন্তা করেই ভ্যাকসিন নিয়েছি। সবার কাছে দোয়া চাই, যেন সন্তানসহ সুস্থ থাকতে পারি। করোনার কারণে এখন ঘরবন্দি সময় পার করছেন অপু। পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমার কাজ শুরু করবেন। তার হাতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে। অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ ‘প্রিয় কমলা’ সিনেমাটি গতমাসে মুক্তি পায়। ‘ছায়াবৃক্ষ’ সিনেমার অধিকাংশ শুটিং শেষ। এদিকে অনেক আগে শেষ করেছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার কাজ। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com