বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

আবুল বাসার বেনাপোল :
  • আপডেট সময় শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

ভারতের উত্তর ২৪ পরগনায় বিধান সভা নির্বাচন ও বাংলাদেশে সাপ্তাহিক ছুটিতে যশোরের বেনাপোল স্থলবন্দরের সাথে ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে টানা দু’দিন আমদানি -রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। আমদানী রফতানী বন্ধ থাকায় ভারত ও বাংলাদেশের দু’বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পন্যবাহী ট্রাক।যার অধিকাংশই রয়েছে বাংলাদেশের শত ভাগ গার্মেন্টস শিল্পের কাচামাল ও পচনশীল পন্য। তবে এ পথে পণ্যবাহী ট্রাক প্রবেশ বন্ধ থাকলেও বন্দরের পণ্য খালাস প্রক্রিয়া ও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে। বেনাপোল সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারতের বঁনগা থানায় আজ বিধান সভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের মধ্যে বানিজ্যিক নিরাপত্তা বিঘœ ঘটতে পারে। বিষয়টি মাথায় রেখে ব্যবসায়ীরা এ পথে আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার বলেন, বৃহস্পতিবার বঁনগা থানায় বিধান সভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের কারনে ভারতীয় ব্যবসায়ীরা বেনাপো- পেট্রাপোল বন্দর দিয়ে আমদানী রফতানী বানিজ্য বন্ধ রেখেছে। এছাড়াও শুক্রবার আমাদের সরকারী ছুটির কারনে বানিজ্য বন্ধ থাকবে। আমদানি-রফতানি বন্ধ থাকলে ও বেনাপোল বন্দরে লোড আনলোড সহ পণ্য খালাস প্রক্রিয়া স্বাভাবিক আছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com