বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শরীয়তপুরে যুবলীগনেতা দাদন খলিফা খুনের মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

শরীয়তপুর প্রতিনিধি :
  • আপডেট সময় শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

শরীয়তপুর সদর উপজেলার গয়ঘর খলিফা কান্দি গ্রামে পূর্বশত্রুতার জের ধরে শৌলপাড়া ইউনিয়ন যুবলীগের শ্রমবিষয়ক সম্পাদক দাদন খলিফা খুনের প্রধান আসামীদের অনতি বিলম্বে গ্রেফতারের দাবীতে শরীয়তপুর জেলা যুবলীগের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় শরীয়তপুর জেলা আইনজীবি সমিতির সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে। এ সময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অনল কুমার দে, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল, কার্যকরী সদ¯্র এড আলমগীর হোসেন মন্সি, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড জাহাঙ্গীর হোসেন, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এম এম জাহাঙ্গীর, জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. জহিরুল ইসলাম,জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুহুন মাদবর, দাদন খলিফার বাবা সেকান্দর খলিফা,মাতা আমেনা বেগমসহ অনেকেই উপস্থিত ছিলেন। মানববন্ধনকারীরা দাদন খলিফার হত্যাকারী এসকেন্দার সরদার সহ অন্যান্য হত্যাকারীদের অনতি বিলম্বে গ্রেফতারের দাবী জানায়।এরপরে জেলা প্রশাসের কাছে একটি স্বারকলিপি দাখিল করে। উল্লেখ থাকেযে, গত ১৫ এপ্রিল রাতে তারাবি নামাজ শেষে দাদন খলিফা বাড়ি ফেরার পথে ধরে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে নির্মম ভাবে হত্যা করেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com