বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফুলবাড়ীতে আসামী ধরে ছেড়ে দেওয়ার প্রতিবাদে ২ ঘন্টা ব্যাপি সড়ক অবরোধ, ওসি প্রত্যাহার

হারুন-উর-রশীদ ফুলবাড়ী (দিনাজপুর) :
  • আপডেট সময় শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

দিনাজপুরের ফুলবাড়ীতে আসামী ধরে ছেড়ে দেওয়ার অভিযোগে ফুলবাড়ী থানার ওসি মোঃ ফখরুল ইসলামকে প্রত্যাহারের দাবি ও আসামী ধরে দৃষ্টান্ত শাস্তির দাবিতে স্থানীয় নিমতলামোড়ে ২ঘন্টা ব্যাপি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পৌর প্যানেল মেয়রের নেতৃত্বে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে উপজেলা পরিষদ চেয়াম্যান আতাউর রহমান মিল্টন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান আসাদ যৌথ ঘোষনায় ওসি ফখরুল ইসলামের এর সকল কার্যক্রম স্থগিত ও এক সপ্তাহের মধ্যে ওসিকে প্রত্যাহার করে নেওয়ারা ঘোষনা দিলে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা। অভিযোগের সুত্রে জানা যায়,গত ২১ এপ্রিল সকাল ১০টায় পৌর প্যানেল মেয়র মোঃ মামুনুর রশিদ চৌধুরীর ব্যাক্তিগত অফিসে বিচার কার্য চলাকালিন তার নির্বাচনীয় প্রতিপক্ষ আবুল ইসলাম নামে এক ব্যাক্তি তার সাথে বাগ বিতন্ডায় জড়িয়ে পড়লে সেখানে উভয় পক্ষের মধ্যে হাতাহাহি হয়। পরে প্যানেল মেয়র মানুনুর রশিদ চৌধুরী পক্ষে মোঃ আজিজার রহমান শাহ্ বাদি হয়ে ১০জনের নাম উল্লেখ করে ও ৫ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করেন যার মামালা নং ০৯ তারিখ-২১.০৪.২০২১ইং। মামলার পরও ওসি মোঃ ফখরুল ইসলাম আসামী ধরে ছেড়ে দেয় এর প্রতিবাদে বিকেলে প্যানেল মেয়র এর লোকজন থানা ঘেরাও করেও কোন সুরাহা না পেয়ে ওসি মোঃ ফখরুল ইসলামকে প্রত্যাহার ও আসামীকে গ্রেফতারের দাবিতে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্থানীয় নিমতলামোড়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় রাস্তার দুই পাশের্^ শত শত যানহাবন জমে থাকতে দেখা যায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com