বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নগরকান্দায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে চলছে বালু উত্তোলনের মহাৎসব

বেলায়েত হোসেন লিটন নগরকান্দা
  • আপডেট সময় শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন এলাকায়  অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে চলছে বালু উত্তোলনের মহাৎসব।নদীতে, খাল বিলে ফসলী জমিতে এক শ্রেণীর বালু খেকোরা অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বালু বিক্রি করে দিচ্ছে। অপরদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে চারপাশের সমতল ভূমি। কৃষক হারাচ্ছে ফসলী জমি। সরকারি কিংবা মালিকানা জমিতে যেখানে সেখানে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে এক শ্রেণীর বালু ব্যবসায়ীরা। কুমার নদীতে, রানপাশার খালে, পৌরসভা এরিয়া জগদিয়া, দফা, পুরাপাড়া, চরযোশরদী,সলিথা, গোড়াইল গ্রামসহ একাধিক স্থানে চলছে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন। ড্রেজার মেশিনের মালিক ও বালু খেকোরা যোগসাজশে বালু উত্তোলন করে বালু বিক্রি করে আসছেন মাসের পর মাস, বছরের পর বছর।  প্রশাসনকে ফাঁকি দিয়ে বালু খেকোরা বালু উত্তোলন করেই যাচ্ছে। দিন রাত ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় আশপাশের বাড়িঘর ও ফসলি জমি ক্ষতির সম্মুখিন হওয়াসহ ড্রেজার মেশিনের বিকট শব্দে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। আশ পাশে থাকা বসবাসরত মানুষের  রাতের ঘুম নষ্ট হচ্ছে। স্থানীয়রা অনেকেই বলেন এদেরকে নিষেধ করলেও বন্ধ হচ্ছেনা বালু উত্তোলন। সহকারী কমিশনার (ভূমি) আহসান মাহমুদ রাসেল  বলেন ইতিমধ্যে কয়েকটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়েও দেওয়া হয়েছে, মৌখিক ভাবেও তাদেরকে হুসিয়ারী করা হয়। অভিযোগ পেলেই আইনানুগ ব্যাবস্থা গ্রহন করছি নিয়মিত।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com