বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চালু হচ্ছে গণপরিবহন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

২৮ এপ্রিলের পর গণপরিবহন খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শুক্রবার গণমাধ্যমকে তিনি বলেন, ২৮ এপ্রিলের পর সামাজিক দূরত্ব ও সকল স্বাস্থ্যবিধি মেনে লকডাউন শিথিল করা হবে। এরপর গণপরিবহন চালু হলেও স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে। যাত্রীরা স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনে উঠবেন এবং যাত্রার সময়েও স্বাস্থ্যবিধি মানতে হবে। তবে ‘নো মাস্ক নো সার্ভিস’ এটা শতভাগ বাস্তবায়ন করা হবে।
এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি হানিফ খোকন বাংলাদেশ জার্নালকে বলেন, পরিবহন চলবে কিনা এ নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো আমাদের কিছু জানানো হয়নি। আমরা আগামী রোববার প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবো। তারপর প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠাবো।
চলমান নির্দেশনায় ভাড়া কেমন হবে জানতে চাইলে শ্রমিক লীগের এই নেতা বলেন, পরিবহন মালিকরা সবসময় ভাড়া বাড়ানো কথা বলে। সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও তারা বেশি ভাড়া আদায় করে। এখনো আগের যে ৬০ শতাংশ বৃদ্ধি ছিলো সেভাবেই চলবে। ‘করোনা পরিস্থিতির আগে ঢাকায় কিলোমিটার প্রতি মিনিবাসে ১ টাকা ৬০ পয়সা এবং বড় বাসে ১ টাকা ৭০ পয়সা ভাড়া নির্ধারিত ছিল। দূরপাল্লার পথে কিলোমিটার প্রতি ভাড়া ১ টাকা ৪২ পয়সা। ঢাকায় সর্বনিম্ন ভাড়া আছে মিনিবাসে ৫ এবং বড় বাসে ৭ টাকা।’
হানিফ খোকন আরো বলেন, আইনে থাকলেও পরিবহন সংশ্লিষ্টরা সরকার নির্ধারিত ভাড়া কখনোই নেয়নি। করোনাকালে পৃথিবীর কোন দেশেই এভাবে ভাড়া বৃদ্ধি করেনি। এদিকে, চলমান কঠোর লকডাউনের মধ্যেই আগামী ২৫ এপ্রিল (রোববার) থেকে দোকানপাট-শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রথম লকডাউন ৫ এপ্রিল থেকে শুরু হয়ে ১১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত ছিলো। তবে ঢিলেঢালা এই লকডাউনে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ না হওয়ায় সরকার ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনের ঘোষণা দেয়। প্রথম দফায় ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই লকডাউনের মেয়াদ ছিল। পরে সেটা আরো ৭ দিন বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com