বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে, নইলে আবারো লকডাউন : কাদের

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

লকডাউনের পর গণপরিবহন চলাচলের সুযোগ দেয়া হলে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে, নইলে সরকার আবারো কঠোর লকডাউন দিতে বাধ্য হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রোববার সকালে নিজের সরকারি বাসবভন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘লকডাউনের পর গণপরিবহন চলাচলের সুযোগ দেওয়া হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা না হলে সরকার আবারো কঠোর লকডাউন দিতে বাধ্য হবে।’
এর আগে শনিবার বরিশাল সড়ক জোন, বি আরটিসি ও বি আরটিএর কর্মকর্তাদের সাথে ভার্চুয়াল মতবিনিময়সভায় ওবায়দুল কাদের বলেছিলেন, ‘জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে সরকার গণপরিবহন চালু করার চিন্তা করছে।’ সেতুমন্ত্রী বলেন, বিধি-নিষেধ শিথিল হলেও মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। গণপরিবহনে অর্ধেক আসন খালি রেখে যে ভাড়া নির্ধারণ ছিল, সেই ভাড়ার অতিরিক্ত নিলে দোষীদের শাস্তির আওতায় আনা হবে।
একইদিন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছিলেন, ২৯ এপ্রিল থেকে বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়া হলে একই সাথে ট্রেনও চলবে। তিনি বলেন, ‘ট্রেন চলাচলের সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। সরকার ২৯ এপ্রিল থেকে গণপরিবহন চালানোর সিদ্ধান্ত নিলে একই দিন থেকে স্বাস্থ্যবিধি মেনে ট্রেনও চলবে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com