শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাহজাদপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক উত্তর দিগন্তের ৯ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা ও ইফতার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে নিয়মিত প্রকাশিত সাপ্তাহিক উত্তর দিগন্ত পত্রিকার নবম বর্ষপূর্তী উপলক্ষে আলোচনা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শাহজাদপুর প্রেসক্লাবে পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম,এ, জাফর লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব শাহজাদপুরের সাধারণ সম্পাদক এশিয়া টিভির সাংবাদিক ওমর ফারুক, সিনিয়র সাংবাদিক মুমিদুজ্জামান জাহান, শাহজাদপুর প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক আলআমিন হোসেন, বিশিষ্ট লেখক ও গবেষক তাবিবুর রহমান কিরণ, দৈনিক খোলাকাগজের সাংবাদিক আমিনুল ইসলাম, দৈনিক তৃতীয়মাত্রার সাংবাদিক মির্জা হুমায়ুন কবির, সাংবাদিক প্রভাষক গোলাম সারোয়ার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক শফিউল হাসান চৌধুরী লাইফ, দৈনিক সমকালের কোরবান আলী লাভলু, দৈনিক আমার সংবাদের জহুরুল ইসলাম, মাইটিভির সাংবাদিক জাকারিয়া মাহমুদ, দৈনিক আজকালের খবরের মাসুদ মোশাররফ, দৈনিক ভোরের ডাকের জেলহক হোসাইন, দৈনিক গণমুক্তির জাহিদ হাসান, দৈনিক বাংলাদেশের আলোর টিটু হাসনাত, দৈনিক নবচেতনার রাসেল সরকার ও সাংবাদিক মিঠুন বসাক প্রমুখ। বক্তারা বলেন, মফস্বল থেকে নানা প্রতিকুলতার মাঝেও উত্তর দিগন্ত নিয়মিত প্রকাশিত হচ্ছে, আগামীতে তা দৈনিকে পরিণিত হবে। পত্রিকার সংবাদের মান যেমনই হোক গত ৮ বছর ধরে টিকে থাকাটাই বড় চ্যালেন্জ। উত্তর দিগন্ত শাহজাদপুরের অপমার জনগনের পত্রিকা। স্থানীয় সংবাদ প্রকাশের মাধ্যমে দৈনিকের চাহিদা পূরণ করছে। পরিশেষে বিশেষ মোনাজাত ও কেক কাটা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com