শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বকেয়া বেতনের দাবিতে মালিবাগের রাস্তায় পোশাক শ্রমিকরা

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

রাজধানীর মালিবাগে বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। রোববার (২৬ এপ্রিল) সকাল ৮টা থেকে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের সামনে তাহসিন ফ্যাশন নামে একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা এ সড়ক অবরোধ করে।

রাস্তা অবরোধ করে গার্মেন্ট শ্রমিকরা বিক্ষোভ করায় রাস্তার একপাশ বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

উজ্জ্বল নামে কারখানার এক শ্রমিক বলেন, দুই মাসের বেতন ভাতা বকেয়া থাকলেও মালিক টাকা পরিশোধ না করে প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। এদিকে করোনার কারণে বকেয়া বেতন পরিশোধ না করায় শ্রমিকদের মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে। যার কারণে বেতন-ভাতার দাবিতে বাধ্য হয়ে আমরা রাস্তা অবরোধ করেছি। বেতন-ভাতা পরিশোধ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি।

বেলা পৌনে ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শ্রমিকরা রাস্তার একপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। ওই সড়ক দিয়ে গাড়ি চলাচল করতে চাইলে তারা বাধা দেয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের শ্রমিকদেরকে রাস্তা থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করতে দেখা যায়।

এ ব্যাপারে রাজধানীর তেজগাঁও বিভাগের হাতিরঝিল থানার ওসি আবদুর রশিদ জানান, আমাদের টহল পার্টি সেখানে আছে। থানার পক্ষ থেকে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে। বিজিএমইএ-কে জানানো হয়েছে।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com