বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে ফুল দিয়ে বরণ

শেরপুর প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীর হাতে হাতকড়া না পরিয়ে তাকে ফুল দিয়ে বরণ করে অন্যরকম এক নজির সৃষ্টি করলো শেরপুরের ঝিনাইগাতী থানা। সেই সাথে অন্যরকম এক ইতিহাসের সাক্ষী হলেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফায়েজুর রহমান। থানা সূত্রে জানা যায়, ঝিনাইগাতী উপজেলার বনকালি গ্রামের মৃত আব্দুর জব্বারের ছেলে আঃ রাজ্জাককে এক মাদক মামলায় ৬ মাসের কারাদন্ড দেয় আদালত। সাজাপ্রাপ্ত হওয়ার পর বিগত ৪/৫ বছর থেকে সে পলাতক ছিল।  এবিষয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফায়েজুর রহমান ঢাকা পোস্টকে জানান, সাজাপ্রাপ্ত হওয়ার পর জব্বার আদালতে আন্তসমর্পন না করে অনেক বছর থেকে পলাতক। এদিকে তার পরিবারও তাকে নিয়ে চিন্তিত ছিল। এরপর জব্বারের পরিবার থেকে তার ফোন নাম্বার সংগ্রহ করে যোগাযোগ করি। তাকে আস্বস্ত করি যে এটা তেমন কোন বড় ঘটনা এবং সে যেন দ্রুত সময়ের মধ্যে ঝিনাইগাতী থানায় এসে আন্তসমর্পন। এ বিষয়ে থানা পুলিশ তাকে সর্বোচ্চ সহযোগীতা করবে। আমাদের ডাকে সে সাড়া দিয়ে থানায় এসে আন্তসমর্পন করলে, তাকে আমরা হাতকড়া না পরিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানাই। এরপর ২৫ এপ্রিল বিকেলে সাজাপ্রাপ্ত আসামী জব্বারকে বিজ্ঞ আদালতে প্রেরন করলে আদালত তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেয়। উল্লেখ্যে এই ঘটনায় ফেইসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যেমে প্রশংসায় ভাসছেন ওসি ফায়েজুর। এর আগেও তিনি নিজস্ব অর্থায়নে দুজন মাদক সেবীকে আটক না করে তাদের তাবলীগ জামাতে পাঠান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com