বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সঞ্জয় সমদ্দারের ‘মরণোত্তম’ এ ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

জনপ্রিয় লেখক ও ঔপন্যাসিক সাদাত হোসাইনের ‘মরণোত্তম’ উপন্যাস অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে টেলিছবি। টেলিছবিটির নাম ‘মরণোত্তম’। বঙ্গবিডির বেজড অন বুক (বব) এর উদ্যোগে টেলিছবিটি পরিচালনা করবেন সময়ের আলোচিত ও জনপ্রিয় নির্মাতা সঞ্জয় সমদ্দার। আগামী ২৯ এপ্রিল থেকে টেলিছবিটির শুটিং শুরু হবে। এতে অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম, ইমতিয়াজ বর্ষণ, মহিমা প্রমুখ।
এবার জানা গেলো, টেলিছবিটির গুরত্বপূর্ণ আজিজ মাস্টারের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। সঞ্জয় সমদ্দার বলেন, চরিত্রটির জন্য ইলিয়াস কাঞ্চন ভাইকে পারফেক্ট মনে হয়েছে। তিনিই থকছেন। তিনি আরও বলেন, গল্পটা সমসাময়িক। সাধারণ মানুষের দুর্ভোগ ও আত্মত্যাগ এর মাধ্যমে বড় কিছু অর্জনের যে দুর্ভাগ্যজনক প্রক্রিয়া তাকে ফোকাস করা হয়েছে। আশা করছি বিনোদন এর পাশাপাশি ভাবনার খোরাক যোগাবে এই টেলিফিল্মটি। গল্প প্রসঙ্গে তিনি বলেন, একজন শিক্ষক, একজন কবি, সমাজের ক্ষমতাবান কিছু মানুষ ও একটি আত্মহত্যার গল্প কে এক সুতোয় গাঁথা হয়েছে। একজন শিক্ষকের আত্মহুতি তথা আগুনে পুড়ে যাওয়ার দৃশ্য দর্শকদের নাড়া দিবে। ইলিয়াস কাঞ্চন শিক্ষকের ভূমিকায় এবং ইমতিয়াজ বর্ষন কবি’র ভূমিকায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com