বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পদ্মায় ধরা পড়ল ৪৯ কেজির কাতলা, বিক্রি ৬৮ হাজারে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা সংলগ্ন পদ্মা নদীতে ৪৯ কেজির একটি কাতলা মাছ ধরা পড়েছে জেলেদের জালে। গতকাল সোমবার (২৬ এপ্রিল) সকাল ৭টায় মাওয়া মৎস্য আড়ত থেকে ৬৮ হাজার ৭০০ টাকায় মাছটি বিক্রি করা হয়।
জানা যায়, রোববার (২৫ এপ্রিল) মধ্যরাতে পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে। ভোরে মাওয়া মৎস্য আড়তে আনা হয় মাছটি। ফরিদপুর সেবা মৎস্যজীবী সমবায় সমিতির সহ সভাপতি জেলে শামছুল বেপারী এ মাছটি শিকার করেন।
মৎস্য আড়তদার মোকলেসুর ৬৩ হাজার ৭০০ টাকা দিয়ে ক্রয় করেন এ মাছটি। মাছটি ৬৮ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন ঢাকার এক ব্যবসায়ীর কাছে। আড়তদার মৎস্য ব্যবসায়ী মোকলেসুর রহমান বলেন, ঢাকার ইসরাক তমাল চৌধুরী নামের স্কয়ার ও শিপিং ব্যবসায়ীরা তাদের সঙ্গে যোগাযোগ করলে মাছটি পাঁচ হাজার টাকা লাভে বিক্রি করা দেয়া হয়। লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, এখন নদীতে নতুন পানি প্রবাহিত হচ্ছে। যার কারণে ডিম পাড়তে এসব মাছ পরিবেশ পরিস্থিতি অনুযায়ী চলাচল করে। এমন সময় জেলেদের জালে ৪৯ কেজি ওজনের মাছটি ধরা পড়ে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com