শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সীমিত আকারে খোলা থাকবে জরুরি সেবায় যুক্ত সব মন্ত্রণালয়-বিভাগ

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

কেবল ১৮টি মন্ত্রণালয় ও বিভাগই নয়, জরুরি সার্ভিসে যুক্ত এবং জরুরি প্রয়োজনে সব মন্ত্রণালয় ও বিভাগ সীমিত আকারে খোলা থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সব মন্ত্রণালয় ও বিভাগকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন এ তথ্য জানান।

এর আগে গত ২৩ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় জরুরি সার্ভিসে যুক্ত ১৮টি  মন্ত্রণালয় ও বিভাগ সীমিত আকারে খোলা রাখার নির্দেশ দেয়।

জনপ্রশাসন সচিব বলেন, ‘আগে ১৮টি মন্ত্রণালয় সীমিত আকারে খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। আমরা দেখছি, আরও  মন্ত্রণালয়ের জরুরি কাজ থাকতে পারে। তাই সব মন্ত্রণালয়কে আলাদাভাবে চিঠি দিয়েছি—জরুরি কাজে সীমিত আকারে মন্ত্রণালয় ও বিভাগ সীমিত আকারে খোলা রাখার বিষয়ে।’

গত ২৩ এপ্রিলের চিঠিতে বলা হয়—প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও এর অধীনস্থ দফতর সীমিত আকারে খোলা থাকবে।

এছাড়া অন্য সব সরকারি অফিসে কর্মরতদের নিজ কর্মস্থলে থাকতে বলা হয় ওই আদেশে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যেসব মন্ত্রণালয় ও বিভাগ জরুরি সেবার সঙ্গে যুক্ত, তারা নিজেরা সীমিত আকারে অফিস খোলা রেখে কাজ করবে।  এছাড়া, যেসব মন্ত্রণালয়ের জরুরি প্রয়োজন রয়েছে, তারাও সীমিত আকারে অফিস খোলা রাখবে।

এমআইিপ/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com