রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সেপ্টেম্বর পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ থাকবে : প্রধানমন্ত্রী

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের কারণে সেপ্টেম্বর পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, এখন স্কুল আমরা খুলব না, শিক্ষা প্রতিষ্ঠান একটাও খুলব না। সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের স্কুল কলেজ বন্ধ থাকবে। যদি তখন পর্যন্ত করোনাভাইরাস অব্যাহত থাকে। আমরা কোন ধরনের ঝুঁকি নেব না। যখন করোনাভাইরাস থামবে তখন খুলব। বেশি জনসমাগম যেন না হয়।

সোমবার (২৭ এপ্রিল) গণভবনে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে রাজশাহী বিভাগের জেলা প্রশাসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে এ মতবিনিময় করেন তিনি।

তিনি বলেন, করোনায় উন্নত দেশ অনুন্নত দেশ যাই হোক সবার একই অবস্থা। তারপরও আমরা ব্যবস্থা নিচ্ছি। স্বাস্থ্যকর্মী, সেনাবাহিনী, আইন-শৃঙ্খলা বাহিনী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। দেশবাসী নির্দেশনা মেনে ঘরে থাকছে। আমরা সবার ঘরে খাবার পৌঁছে দিতে চেষ্টা করছি। ১০ টাকার চাল সবাইকে দেওয়ার চেষ্টা করছি। রফতানির কারণে সব বন্ধ, এটা অর্থনৈতিক বড় ধাক্কা।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস মোকাবিলায় যথাযথভাবে পদক্ষেপ নিচ্ছি। প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তর টেস্ট করছে। যা হচ্ছে তাই বুলেটিন আকারে জানাচ্ছে। এখন পর্যন্ত ৫৪১৬ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১৪৫ জন। বিশ্বের অন্যান্য দেশে এর থেকে আরও বেশি লোক মারা গেছেন। যা যা করা দরকার তা করে যাচ্ছি। ৩০০৯ জন চিকিৎসক অনলাইনে সেবা দিয়ে যাচ্ছে। খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি। আমরা মানুষের সুরক্ষার জন্য কাজ করে যাচ্ছি।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com