বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মানিকগঞ্জে শুরু হয়েছে বোরো ধানকাটা

মানিকগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

মানিকগঞ্জে শুরু হয়েছে বোরো ধান কাটা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ পৌর এলাকার রহমতপুরে কৃষক মুরাদ হোসেন সেলিমের জমিতে ধান কেটে আনুষ্ঠানিকভাবে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস। এসময় অন্যান্যের মধ্যে পৌর মেয়র মো. রমজান আলী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহজাহান আলী বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রীজের পরিচালক আবু বকর সিদ্দিক খান তুষার, মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, এবার জেলায় ৪৭ হাজার হেক্টর জমিতে বোরা আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়েও ৬শ হেক্টের বেশী জমিতে আবাদ হযেছে। যা থেকে ৩ লক্ষ ৩৬ হাজার মেট্রিক টন চাল উৎপাদন হবে। কৃষক মুরাদ হোসেন সেলিম বলেন, রোব ধানের পাশাপাশি তিনি দুই বিঘা জমিতে বেগুনি ও কালো জাতের বঙ্গবন্ধু ধানের আবাদ করেছেন। ফলন কিছুটা কম হলেও ওই ধানের চালে রয়েছে পুষ্টিগনসহ নানা উপকারিতা। তার এই ধান দেখে অন্য কৃষকরা আগামীতে এই জাতের ধান চাষে আগ্রহী দেখাচ্ছেন বলে তিনি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com