বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হোসেনপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান কর্তনের অভিযোগ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

কিশোরগঞ্জের হোসেনপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ৩৭ শতাংশ জমির ধান কর্তনের অভিযোগ উঠেছে। গত ২৫ এপ্রিল রোববার উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কেচুরিযা গ্রামে এ ঘটনা ঘটে। জানাগেছে, উপজেলার গোবিন্দপুর মৌজায় ৬৩৫৬ দাগে ৮ শতাংশ ও ৬৩৫৯ দাগে ২৯ শতাংশ মোট ৩৭ শতাংশ জমিতে আসাদুজ্জামান টিপু বাদী হয়ে সহকারি জজ আদালত,কিশোরগঞ্জে আঃ খালেক, লাল মিয়া, সিদ্দিক মিয়া গংদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত গত ১৯ /১/২০২১ তারিখে ঐ জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ জারি করেন। কিন্তু বিবাদী আঃ খালেক,লাল মিয়া,সিদ্দিক মিয়া গংরা আইন-আদালতের তোয়াক্কা না করে ভারটিয়া লাটিয়াল বাহিনী নিয়ে ২৫ এপ্রিল রোববার ঐ জমির ধান কর্তন করেন। এ ঘটনায় তাৎক্ষনিক আসাদুজ্জামান টিপু বাদি হয়ে হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে আঃ খালেক,লাল মিয়া,সিদ্দিক মিয়া গংরা পালিয়ে যায়। কিন্তু পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার সাথে সাথেই পুনরায় ধান কাটা শুরু করে। এ ব্যাপারে বিবাদী লাল মিয়া সাংবাদিকদের বলেন, আমি উকিল স্যারের নির্দেশ পেয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ জারিকৃত জমির ধান কর্তন করেছি। এ জমি আমার,আমার ধান আমিই নিচ্ছি। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে ধান কাটা থেকে তাদের বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com