বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দ্বিতীয় টেস্টের আগে কঠোর অনুশীলনে টাইগাররা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

একদিন বিরতি দিয়ে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম টেস্ট নিষ্প্রান ড্র’র পর পাল্লেকেলে স্টেডিয়ামে আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। অনুশীলনে ব্যাটিং উপর জোড় দিলেও, বোলিং ও ফিল্ডিং করেও ঘাম ঝড়িয়েছেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো একটি ভিডিওতে দেখা গেছে, দীর্ঘ সময় ধরে ব্যাট করছেন ব্যাটসম্যানরা।
বাংলাদেশের পেসার শরিফুল বলেন, ‘আজ কঠোর অনুশীলন করেছেন ব্যাটসম্যানরা। প্রত্যেকেই সতর্ক ও কঠোরভাবে নিজেদের অনুশীলন সম্পন্ন করেছেন।’ প্রথম টেস্ট ড্র করে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপে প্রথম পয়েন্টের মুখ দেখে বাংলাদেশ। প্রথম পাঁচ ম্যাচে কোন জয় না পাওয়ায় পয়েন্টের মুখ দেখেনি বাংলাদেশ। তাই শুন্য পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ছিলো টাইগাররা। ড্র করে পয়েন্ট পেলে, এখনো টেবিলের তলানিতে বাংলাদেশ।
প্রথম টেস্টে ব্যাট হাতে রাজত্ব করেছেন দু’দলের ব্যাটসম্যানরা। নাজমুল হোসেন শান্তর ১৬৩ ও অধিনায়ক মোমিনুল হকের ১২৭ রানের সুবাদে ৭ উইকেটে ৫৪১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জবাবে ৮ উইকেটে ৬৪৮ রানে প্রথম ইনিংস ঘোষনা করে শ্রীলংকা। দলের পক্ষে অধিনায়ক দিমুথ করুনারতেœ ২৪৪ ও ধনাঞ্জয়া ডি সিলভা ১৬৬ রান করেন। দ্বিতীয় ২ উইকেটে ১০০ রান করে বাংলাদেশ। বৃষ্টির কারণে পঞ্চম ও শেষ দিনের শেষ সেশনের খেলা শুরু হতে না পারায় ম্যাচটি ড্র’তে শেষ হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com