বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাভার থেকে অপহৃত শিশু মানিকগঞ্জে উদ্ধার, তিন অপহরণকারী গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

সাভার থেকে অপহৃত ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী ইসতেফাত হোসেন সোহানকে ৫দিন পর মানিকগঞ্জে থেকে উদ্ধার করেছে র‌্যাব-৪ এর সদস্যরা। এসময় অপহরণকারী চক্রের তিন সদস্যকেও আটক করা হয়। আটককৃতরা হলেন- মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপালপুর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে মো: করিম বেপারী(২৯), সদর উপজেলার নবগ্রাম এলাকার মো: তোতা মিয়ার ছেলে বাদশা ওরফে রাজা(৩৫) ও একই গ্রামের মো: হারুন মিয়ার ছেলে মো: হাবু মিয়া(৪৫)। র‌্যাব-৪ এর মানিকগঞ্জ কার্যালয়ের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং জানান, অপহৃত সোহান ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বাগনামারী গ্রামের হাবিবুর রহমানের ছেলে। বাবা ও মা দেশের বাইরে অবস্থান করায় সোহান সাভারের উলাইলে মামা-মামীর সাথে ভাড়া বাড়িতে থাকতো। সে সাভার উলাইল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। গত শুক্রবার (২৩ এপ্রিল) বেলা ১১ টার দিকে অপহরণকারীরা সাভারের উলাইল এলাকা থেকে পাখি দেওয়ার প্রলোভন দেখিয়ে সোহানকে অপহরণ করে। এরপর অপহরণকারীরা সোহানকে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম এলাকার একটি বাড়িতে আটকিয়ে রেখে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি পরিবারের লোকজন র‌্যাবকে জানালে পরে অভিযান চালিয়ে শিশুটিকে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম থেকে উদ্ধার করা হয়। ওইসময় অপহরণকারী চক্রের তিন সদস্যকেও আটক করা হয়। তিন আসামীসহ উদ্ধার হওয়ার শিশুকে সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com