বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালীগঞ্জে জেলা যুবলীগের উদ্যোগে কৃষকের ধান কেটে মাড়াই

তৈয়বুর রহমান কালীগঞ্জ (গাজীপুর) :
  • আপডেট সময় বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

সরাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল’র নির্দেশে বুধবার সকালে উপজেলার নরুন এলাকার কৃষক আব্দুস সালামের ৩ বিঘা জমির ধান কেটে মাড়াই করে কৃষকের ঘরে ধান তুলে দেন জেলা যুবলীগ। এ সময় উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের আহবায়ক এস.এম. আলতাফ হোসেন, যুগ্ম আহবায়ক সেলিম আজাদ, সদস্য- মাসুদ পারভেজ, আজিজুর রহমান জন, সাহিন খন্দকার, সদর উপজেলা যুবলীগের সভাপতি আমির হোসেন, কালীগঞ্জ উপজেলা যুবলীগের সহ সভাপতি আনোয়ার হোসেন, কাজী সায়েম, সদস্য সোহেল রানা, যুবলীগ নেতা আরিফুল ইসলাম রানা, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ রানা, ইউনিয়ন যুবলীগ নেতা কাজী নাসির উদ্দিন, মীর মুনজারিন, বাহা উদ্দিন আকন্দ বাহার, জুবায়ের আকন্দ প্রমুখ। জেলা যুবলীগের আহবায়ক এস.এম. আলতাফ হোসেন ও যুগ্ম আহবায়ক সেলিম আজাদ বলেন- কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে গাজীপুর জেলা যুবলীগ প্রায় শতাধিক নেতা কর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় কৃষকের ধান কেটে মাড়াই করে তা কৃষকের ঘরে তুলে দেয়া হয়েছে। কৃষকের ধান ঘরে তোলার আগ পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যহত থাকবে। কৃষক আব্দুস সালাম বলেন- করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মহামাহারী আকার ধারণ করায় লকডাউনের কারণে ধান কাটার শ্রমীক সংকটে পরেন কৃষকেরা। এ সময় জেলা যুবলীগের নেতৃত্বে আমার ৩ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেয়ায় প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানান ওই কৃষক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com