বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুরে যৌনপল্লীতে ত্রাণ বিতরণ

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

জামালপুরে যৌনপল্লীতে ১৪৪ জন যৌনকর্মীকে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। ত্রাণ উপহার সামগ্রীর মধ্যে ছিল ২০ কেজি চাল ও নগদ ১ হাজার টাকা। বুধবার (২৮ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর এই ত্রাণ উপহার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আরিফুর রহমান, জামালপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রাজিব সিংহ সাহা, সংরক্ষিত আসনের কাউন্সিলর স্বপ্না আক্তার লিপি, ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশফিকুর রহমান, যৌন সুরক্ষা সেবা প্রতিষ্ঠান লাইটহাউজের সহকারি চিকিৎসক দিলরুবা পারভীন প্রমুখ।এই ত্রাণ পেয়ে খুশি হয়েছেন যৌনকর্মীরা। তবে করোনা দুর্যোগে খদ্দের না থাকায় তারা চরম বিপাকে পড়ে সমাজের বিত্তবান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মানবিক সহায়তা চেয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com