রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

করোনায় মারা গেলেন বিসিবির আইটি কর্মকর্তা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আইটি বিভাগের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেন মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বোর্ড। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানায় তারা। করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বেলাল। গত বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। দুই দশক ধরে বিসিবির সঙ্গে যুক্ত ছিলেন বেলাল। ২০০১ সালের ফেব্রুয়ারিতে আইটি বিভাগে যোগ দেন।

তার মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এক শোক বার্তায় বলেছেন, ‘বেলাল ছিলেন প্রত্যুৎপন্নমতি, অধ্যাবসায়ী ও আন্তরিক একজন মানুষ, যিনি বোর্ডের আইটি সম্পর্কিত বিষয়গুলো একনিষ্ঠতার সঙ্গে দেখে গেছেন। কাজের প্রতি তার একাগ্রতা ও বিনয়ী মনোভাবের কারণে তাকে সবসময় মনে রাখবে বিসিবি। এই শোকের সময়ে তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই এবং তার জন্য দোয়া করি।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com