বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রওশন এরশাদ হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শনিবার, ১ মে, ২০২১

জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন (প্রধান পৃষ্ঠপোষক) ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘তাকে (রওশন এরশাদকে) সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) ভর্তি করা হয়েছে বলে শুনেছি। শুক্রবার বিস্তারিত জানতে পারবেন।’
তিনি আরও বলেন, তবে সেখানে ভর্তি হওয়া বিশেষ কিছু না। কারণ তিনি (রওশন এরশাদ) কয়েক দিন পর পর হাসপাতালে ভর্তি হন। জাতীয় পার্টির বিভিন্ন নেতারা বলছেন, রওশন এরশাদ নিয়মিত চেকআপের জন্য সিএমএইচে যান। জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবুল বলেন, ‘তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আমি এখনও শুনিনি।’ সাবেক মহাসচিব রুহুল আমীন হাওলাদার রাত সাড়ে ১২টার দিকে বলেন, ‘সাধারণত তিনি সিএমএইচে নিয়মিত চিকিৎসা গ্রহণ করেন। নিয়মিত সেখানে যান। তবে আজ শারীরিকভাবে খারাপ অবস্থা হয়েছে, এমন কিছু শুনিনি।’ পরে রওশন এরশাদের ব্যক্তিগত সহকারী মামুন হাসান বলেন, ‘শুক্রবার বিস্তারিত জানাতে পারব। এখন কিছু বলতে পারব না।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com