বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রথম সেশনে তাসকিন-তাইজুলদের দাপট

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১ মে, ২০২১

পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন রাজত্ব করেছেন লঙ্কান ব্যাটসম্যানরা। সেঞ্চুরি তুলে নিয়েছিলেন দুই লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নে। প্রথম দিন করুনারত্নে ফিরলেও ব্যাট হাতে থিরিমান্নে ১৩১ রান করে অপরাজিত ছিলেন, ৪০ রান করে তাঁর সঙ্গী ছিলেন ওশাদা ফার্নান্দো। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে হাঁসফাঁস করেছেন লঙ্কান ব্যাটসম্যানরা। অবশ্য প্রথম ঘণ্টায় দৃঢ়তার পরিচয় দিয়েছেন থিরিমান্নে ও ফার্নান্দো। এর মধ্যে আবু জায়ের রাহিকে চার মেরে ১৩২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ফার্নান্দো। অবশ্য পানি পানের বিরতির পর এই দুই ব্যাটসম্যানকে বেশিক্ষণ টিকতে দেননি বাংলাদেশের বোলাররা। তাসকিন আহমেদের করা ডাউন দ্য লেগ সাইডের বল খোঁচা মেরে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দিয়ে আউট হন ২৯৮ বলে ১৪০ রান করা থিরিমান্নে।
এরপর নতুন ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুসকেও আউট করেছেন তাসকিন। তিনি মাত্র ৫ রান করে ক্যাচ দেন উইকেটের পেছনে। মধ্যাহ্নভোজের বিরতির আগে বাংলাদেশকে আরেকবার উৎযাপনের মুহূর্ত এনে দেন তাইজুল ইসলাম। তিনি ধনঞ্জয়া ডি সিলভাগে স্লিপে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানান। ৪ উইকেট হারিয়ে ৩৩৪ রান করে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় শ্রীলঙ্কা। ফার্নান্দো ৬৫ রান করে অপরাজিত আছেন। কোনো রান না করেই অপরাজিত আছেন পাথুন নিশাঙ্কা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com