বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইফতারে থাকুক স্বাস্থ্যকর শাহী হালিম

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২ মে, ২০২১

সবার বাসায় সাধারণত কমবেশি হালিম রান্না করা হয়। কিন্তু রমজান মাস আসলেই হালিমের কদর যেন বহু গুণ বেড়ে যায়। ইফতারে বাড়িতে বানানো খাবারের মজায়ই আলাদা। আর সেটা যদি হয় হালিম তাহলে তো কোন কথাই নেই। তাই খুব সহজে স্বাস্থ্যকর উপায়ে বাসায় তৈরি করতে পারেন ভিন্ন স্বাদের মজাদার শাহী হালিম। তাহলে চলুন জেনে নেই কিভাবে তৈরি করবেন শাহী হালিম।

তৈরির জন্য যা যা প্রয়োজন: ১. মাংস- ১ কেজি ২. ছোলার ডাল- আধা কাপ ৩. মুসুর ডাল- আধা কাপ ৪. মুগ ডাল- আধা কাপ ৫. মাসকলাই ডাল- আধা কাপ ৬. মটর ডাল -আধা কাপ ৭. আদা বাটা- ২ টেবিল চামচ ৮. রসুন বাটা- ১ টেবিল চামচ ৯. ধনে গুঁড়া- ১ চা চামচ ১০. জিরা গুঁড়া- ১ চা চমচ ১১. পেয়াজ কুঁচি -২ কাপ
১২. পোলাওয়ের চাল- আধা কাপ ১৩. তেজপাতা-৩ টা ১৪. হলুদ ও মরিচ গুঁড়া- আধা চা চামচ করে ১৫. এলাচ/দারুচিনি- ৫ টা করে ১৬. তেল ও ঘি- ১ কাপ করে ১৭. শুকনা মরিচ ভাজা- ৮টা ১৮. লেবুর রস -২ চা চামচ
যেভাবে তৈরি করবেন: প্রথমে মাংস ছোট ছোট টুকরা করে রান্না করে নিতে হবে। সব রকম ডাল মিলিয়ে ধুয়ে সারারাত ভিজিয়ে রাখতে হবে। প্রেশার কুকারে ৫/৬ কাপ পানির সাথে ডাল গুলি দিয়ে, সব মসলা, লবন, তেজপাতা দিয়ে সিদ্ধ করতে হবে। প্রয়োজন হলে পরিমান মত পানি দিতে হবে। সিদ্ধ হয়ে গেলে রান্না মাংসের সাথে মিলাতে হবে। আধা কাপ ঘি ২ ভাগের এক ভাগ ডালে মিলাতে হবে। ১ ভাগ রাখতে হবে উপরে দেয়ার জন্য। সব মিলানো গরম মসলা দেড় চা চামচ উপরে ছিটিরে দিতে হবে। এবার হালিম ঘন হয়ে হয়ে গেলে নামিয়ে ফেলুন। তৈরি হয়ে গেল মজাদার শাহী হালিম। এবার আদা কুচি, ধনেপাতা কুচি, লেবু, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করুন মজাদার শাহী হালিম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com