বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঘোড়াঘাটে দীর্ঘ ১৫ বছর পর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

রাফছানজানী শুভ ঘোড়াঘাট (দিনাজপুর) :
  • আপডেট সময় সোমবার, ৩ মে, ২০২১

দিনাজপুরের ঘোড়াঘাটে দীর্ঘ ১৫ বছর পর উপজেলা ছাত্রদল পেল আহবায়ক কমিটি। নবগঠিত এই কমিটিতে জোবায়ের হোসেন সাদ্দাম কে আহ্বায়ক ও আল মোবারসেল মনোয়ারুল ইসলাম কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ। গত রবিবার (২রা মে) কেন্দ্রীয় কমিটির অনুমোদিত কপি হাতে পেয়ে ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে নতুন আমেজ তৈরি হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়া ১৪ জন যুগ্ম আহ্বায়ক ও ৫ জন সদস্য রাখা হয়েছে। সর্বশেষ ২০০৬ সালে উপজেলা ছাত্রদলের কমিটি গঠিত হয়। ২০০৯ সালে মেয়াদ শেষ হওয়ার পরে ঘোড়াঘাটে আর কমিটি গঠন হয়নী। পূর্বের কমিটিতে ফারুকে আজম সভাপতি ও আইনুল হক সুজন সাধারণ-সম্পাদক ছিলেন। নবগঠিত কমিটির আহ্বায়ক জোবায়ের হোসেন সাদ্দাম বলেন, ঘোড়াঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদিত হয়েছে। আমি আগামীদিনে আমার অর্পিত দায়িত্ব যথাযত ভাবে পালন করার চেষ্টা করবো। দিনাজপুর জেলা ছাত্রদলের সাধারণ-সম্পাদক আবুজার সেতু বলেন, ঘোড়াঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি জেলা ছাত্রদলের পরামর্শ ক্রমেই অনুমোদন দিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। এই কমিটি আগামী দুই মাসের মধ্যে সকল ইউনিউন ও ওয়ার্ড ছাত্রদলের কমিটি গঠন করে জেলায় জমা দেওয়ার পর পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য কাউন্সিলের ডাক দেয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com