বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাবনার জালালপুরে যুবককে কুপিয়ে আহত

পাবনা প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৩ মে, ২০২১

পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহিন খান নামে একজনকে কুপিয়ে গুরত্বর আহত করেছে সন্ত্রাসীরা। গত শুক্রবার সন্ধায় জালালপুর চকলোহাই গ্রামে এ ঘটনা ঘটে। আহত শাহিন ওই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। গুরত্বর আহত শাহিন খান পাবনা জেনারেল হাসপাতালে অর্থোপেডিক্স ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আহত শাহিন খানের ছোট ভাই সোহেল খান বাদী হয়ে শুক্রবার রাতেই পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে জানা যায়, পুর্ব শত্রুতার জের ধরে পুর্ব পরিকল্পিতভাবে জালালপুর গ্রামের মোঃ জিন্নাহ মন্ডল’র নেতৃত্বে অজ্ঞাতনামা ১৫/২০ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শাহিন খানের বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় শাহিন খান গালিগালাজ করতে নিষেধ করলে সন্ত্রাসীরা চাপাতি দিয়ে কুপিয়ে তাকে গুরত্বর জখম করে। এ সময় আহতের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com