বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রোজায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবেন যেভাবে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৩ মে, ২০২১

করোনাকালে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো খুবই জরুরি। একমাত্র শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ন্ত থাকলেই কোভিড-১৯ থেকে নিস্তার মিলবে। এখন যেহেতু রমজান মাস, তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার দিকে নজর রাখতে হবে। পুষ্টিকর খাবার গ্রহণের মাধ্যমে কীভাবে ইমিউন বুস্ট করা যায় তা সবারই জানা উচিত। রোজা রাখার অনেক উপকারিতা আছে। বিশেষজ্ঞদের মতে, সারদিন উপবাসের কারণে রক্তচাপ নিয়ন্ত্রণ আসে, কোলেস্টেরলের মাত্রা কমে, স্থূলতা, দেহের প্রদাহ, রক্তে শর্করার মাত্রা কমে এবং বিপাকক্রিয়া বাড়াতে সহায়তা করে।
কিছু গবেষণায় দেখা গেছে, মানসিক স্বাস্থ্যেরও উন্নতি ঘটে রোজা রাখার কারণে। যেমন- হতাশা, উদ্বেগ এবং ডিমেনশিয়া হওয়ার ঝুঁকিও কমে। এ ছাড়াও শরীরে নতুন কোষ জন্মায়। তবে রোজার মাধ্যমে যদি শরীরের উপকার এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান; তাহলে অবশ্যই বেশ কিছু টিপস মেনে চলতে হবে। জেনে নিন সেগুলো-
>> সাহরি এড়িয়ে যাবেন না। নির্দিষ্ট সময়ে সাহরি খেতে হবে। অবশ্যই পুষ্টিকর খাবার আপনার খাদ্যতালিকায় রাখবেন।
>> ভাজা খাবার এড়িয়ে চলুন। ভাজা খাবার অস্বাস্থ্যকর হয়ে থাকে, যা আপনার পেটে এবং হার্টের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে।
>> রোজায় আপনার ডায়েটে বিভিন্ন ধরনেরর পানীয় রাখুন। তরল খাবার খাওয়ার পরিমাণ বাড়াতে হবে। ইফতার থেকে সাহরি পর্যন্ত ডিটক্স ওয়াটার পান করুন।
>> ইফতারে ডাবের পানি, লেবুর রসের চিনি ছাড়া শরবত বা পুদিনার শরবত পান করতে পারেন।
>> রাতের খাবার হিসেবে স্যুপ ও সালাদ খেতে পারে। এটি খুবই স্বাস্থ্যকর। সারাদিন শরীর আর্দ্র রাখবে এই খাবারগুলো।
>> রোজায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রোবায়োটিক গ্রহণ করতে পারেন। সাপ্লিমেন্টও নিতে পারেন অথবা প্রতিদিন এক কাপ টকদই খেলেও প্রোবায়োটিকের অভাব পূরণ হয়ে থাকে।
>> রাতে অবশ্যই এক কাপ গ্রিন টি খেতে ভুলবেন না। শরীরের রোগ প্রতিরোধ ক্শতা বাড়ায় গ্রিন টি।
>> ইফতার থেকে সাহরি পর্যন্ত ৮-১০ কাপ পানি পান করুন। এর ফলে আপনি পানিশূন্যতায় ভুগবেন না।
>> অবশ্যই শরীরচর্চা করতে হবে। নিয়মিত শরীরচর্চার মাধ্যমে ইমিউন সিস্টেম বুস্ট হয়ে থাকে। ৩০-৪০ মিনিট হাঁটাহাঁটি করতে পারেন। সূত্র: ডেইলি সাবাহ্




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com