বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নিরবচ্ছিন্ন ফাইভ-জি রূপান্তর করছে জেডইটি

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৩ মে, ২০২১

নিরবচ্ছিন্নভাবে মোবাইল অপারেটরদের ফাইভ-জি সেবা রূপান্তরে ‘ডাইনামিক স্পেকট্রাম শেয়ারিং (ডিএসএস) সমাধানের বাস্তব প্রয়োগ করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান জেডটিই। সুপার ডিএসএস নামে এই প্রযুক্তির মাধ্যমে বর্তমান তৃতীয় এবং চতুর্থ প্রজন্মের নেটওয়ার্কের সেবা বজায় রেখে ট্রাই রেডিও এক্সেস টেকনোলজির মাধ্যমে পঞ্চম প্রজন্মের বা ফাইভ-জি প্রযুক্তিতে রূপান্তর ঘটায় জেডইটি।
প্রতিষ্ঠানটি সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় সুপার ডিএসএস প্রযুক্তির প্রয়োগ ঘটিয়েছে যা ওই অঞ্চলে প্রথম ডাইনামিক স্পেকট্রাম শেয়ারিং। বর্তমানে তৃতীয় এবং চতুর্থ প্রজন্মের তরঙ্গ সেবায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের বরাদ্দ করা ১৫ মেগাহার্টজ ব্যান্ডউইথ সীমার মধ্যে থেকে ২ দশমিক ১ গিগাহার্জ স্পেকটার্মে জেডটিইর সুপার ডিএসএস প্রযুক্তির বাস্তবায়ন করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার নেটওয়ার্ক অপারেটরের পরীক্ষায় দেখা যায়, ২ দশমিক ১ গিগাহার্জ তরঙ্গে ফাইভ-জি চালু করা সম্ভব। একই সময়ে ফোরজির ব্যবহার বেড়েছে ৩৯ দশমিক ৮৫ শতাংশ। কিন্তু এই সময়ে থ্রিজি কিংবা ফোরজির কেপিআই এবং ইউজার এক্সপেরিএন্সে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।
দীর্ঘদিন ধরে নেটওয়ার্ক উন্নয়নের বিভিন্ন ধাপে স্পেকট্রাম শেয়ারিং-এর সম্ভাবনা নিয়ে কাজ করছে জেডইটি। মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের একই সঙ্গে কয়েক ধাপে সেবা প্রদানের লক্ষ্যে জেডইটির সুপার ডিএসএস প্রস্তুত করা হয়েছে। জেডইটির কর্মকর্তারা জানান, এই প্রযুক্তি অপারেটরদের মাল্টি মোড এবং মাল্টি সার্ভিস সক্ষমতার মাধ্যমে বর্তমান বিনিয়োগকে নিরাপদ রেখে নেটওয়ার্ক উন্নয়নে সাহায্য করবে।
তৃতীয় প্রজন্ম থেকে পঞ্চম প্রজন্মে রূপান্তরের ক্ষেত্রে বরাদ্দকৃত তরঙ্গের সর্বোচ্চ ব্যবহারের পাশাপাশি ইউএমটিএস ব্যান্ডউইথের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রচলিত ভয়েস সার্ভিসের পাশাপাশি এলটিই এবং এনআর-এর মত নতুন সেবায় তরঙ্গ ব্যবস্থাপনায় সাহায্য করে জেডইটি সুপার ডিএসএস।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com