বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

১০ মের মধ্যে চীনের ৫ লাখ ভ্যাকসিন আসছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় সোমবার, ৩ মে, ২০২১

আগামী ১০ মের মধ্যে চীন থেকে পাঁচ লাখ করোনার ভ্যাকসিন আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল সোমবার (৩ মে) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ভ্যাকসিন যেখান থেকে পাওয়া যাবে সেখান থেকেই আনা হবে। এ ছাড়া অ্যাস্ট্র্যাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ যথাসময়ে পাওয়ার চেষ্টা করা হচ্ছে। আগামী ১০ মের মধ্যে চীন থেকে পাঁচ লাখ করোনার ভ্যাকসিন আসবে। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ঈদ পর্যন্ত খোলা থাকবে, না মানলে বন্ধ করে দেয়া হবে, জরিমানা করা হবে।
এ ছাড়া আন্তঃজেলা পরিবহন ঈদে বন্ধ থাকবে। জেলার ভেতরে গণপরিবহন চলবে। এক জেলার গাড়ি অন্য জেলায় প্রবেশ করতে পারবে না- এমন প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। আন্তঃজেলা ট্রেন ও নৌযোগাযোগও বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ভারতীয় সীমান্ত বন্ধ থাকার প্রসঙ্গে তিনি বলেন, আপাতত সীমান্ত বন্ধ থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা পেলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com