বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

খালেদা জিয়ার চিকিৎসা হলো ‘মুক্তি’: জাফরুল্লাহ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় শুক্রবার, ৭ মে, ২০২১

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে না। তার শারীরিক অবস্থা খুবই খারাপ। তার চিকিৎসা হলো মুক্তি। মুক্তি দিলে তিনি কোথায় চিকিৎসা করাবেন সেটা তার স্বাধীনতা।’ গতকাল শুক্রবার (৭ মে) করোনা পরিস্থিতির সংকটকালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণস্বাস্থ্য কেন্দ্রের খাদ্য সহায়তা কর্মসূচি-২০২১ এর আওতায় ঢাকা শহরের বিভিন্নস্থানে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমাদের অতীতের প্রতিহিংসা, ভুল স্মরণ না রেখে সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে। মানসিক শক্তি না থাকলে সুস্থ হওয়া যায় না। সেই জন্য আমি আহবান করছি ছাত্রদের পাশাপাশি খালেদা জিয়াকেও মুক্তি দেওয়া হোক। ওনার কিছু হয়ে গেলে পরে আক্ষেপ করতে হবে।’

দেশে এখন ভয়াবহ অবস্থা বিরাজমান উল্লেখ করে ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, ‘দেশে এখন ভয়াবহ অবস্থা। করোনা পরিস্থিতি খারাপ, মানুষের মুখে খাবার নেই। এর সঙ্গে যোগ হয়েছে সরকারের ভুলনীতি। গণপরিবহন চলছে না, অথচ প্রাইভেট গাড়ি চলছে।’ ঈদে বাড়ি ফিরতে চাওয়া মানুষদের করোনা পরীক্ষার পর বাড়ি পাঠানো উচিত বলে মন্তব্য করেন তিনি। করোনা পরিস্থিতিতে গণস্বাস্থ্য কেন্দ্র মানুষের জন্য কাজ করছে, দাবি করে তিনি বলেন, অসহায় মানুষদের দেওয়া প্যাকেটে প্রায় ১৫ দিনের খাবার আছে। লোক দেখানো দান করে লাভ নেই। ধনাঢ্যদের পাশাপাশি আমাদের কর্মীরাও একদিনের বেতন দান করেছেন। এসময় আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুসহ কেন্দ্রের অন্যান্য কর্মকর্তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com