বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঈদে বিটিভির চার নাটক

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৮ মে, ২০২১

ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে চারটি বিশেষ নাটক নির্মাণ করেছে বাংলাদেশ টেলিভিশন। বিটিভির অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, ঈদের আগের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে নাটক ‘ফুফুর ঈদ’। ফজলুল করিমের রচনায় এটি প্রযোজনা করেছেন শাহ জামান মিয়া। অভিনয় করেছেন দিলারা জামান, মাহমুদ সাজ্জাদ, মিলি বাশার, আল মামুন, মুনিরা মেমি, রওনক হাসান ও মিম চৌধুরী।
মাসুম রেজার রচনা এবং ঈমাম হোসাইনের প্রযোজনায় ঈদের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে বিশেষ নাটক ‘শূন্য ঘরে পূর্ণ জীবন’। অভিনয় করেছেন আনিসুল ইসলাম, ফারহানা মিলি, আফজাল শরীফ, সাবেরী আলম, জিয়ায়ুল হাসান কিসলু, শিরিন আলম, ডাঃ এজাজ, মোস্তাফিজুর রহমান, সুষমা সরকার, ডেভোরা সিলভিয়া সহ আরো অনেকে। ঈদের ২য় দিন রাত ১০টা ইংরেজি সংবাদের পর প্রচারিত হবে নাটক ‘বিবাহ বিভ্রাট’। রেজাউর রহমান ইজাজের রচনায় এটি প্রযোজনা করেছেন আবু তৌহিদ। এই নাটকে অভিনয় করেছেন ইমতু রাতিশ, নাদিয়া, মনিরা মিঠু, ঝুনা চৌধুরী, আব্দুল্লাহ রানা, স্বপ্না বেগম, মাসুদুজ্জামান, হাফিজুর রহমান সুরুজ, রফিকুল্লাহ সেলিম, ডেভোরা কুইয়া, তারিকুজ্জামান তপন, কাজী আল আমিন, মনিকা।
মাতিয়া বানু শুকুর রচনায় এবং মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় নাটক ‘আহ্লাদে আটখানা’ প্রচারিত হবে ঈদের ৩য় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর। নাটকটিতে অভিনয় করেছেন সাজু খাদেম, উর্মিলা শ্রাবন্তী কর, মাসুম বাসার, শিল্পী সরকার অপু, রিমি করিম, আলমগীর কবির, মনোয়ার হোসেন, কাজী শামসুর রহমানসহ আরও অনেকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com