বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অনুশীলনে যোগ দেননি তামিম-মুশফিকরা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৮ মে, ২০২১

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে পুরোদমে অনুশীলনে নামার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। শুক্রবার (৭ মে) বিকেলে অনুশীলনে তামিম-মুশফিকদের নামার খবর শোনা গিয়েছিল। কিন্তু তাদের কেউ যোগ দেননি।
লঙ্কানদের সঙ্গে তিন ওয়ানডের জন্য ২৪ জনের প্রাথমিক দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওই সময় এই দলের ৯ জন শ্রীলঙ্কায় টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলছিলেন। গত ৪ মে ফেরেন তারা। এরপর হোম কোয়ারেন্টাইনে ছিলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাশ, তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মোহাম্মদ মিঠুন ও মেহেদী হাসান মিরাজ। ১৪ দিনের কোয়ারেন্টাইন করার কথা থাকলেও তা শিথিল করা হয়েছে। তাই তিন দিন পরই মানে শুক্রবার থেকে অনুশীলন করতে পারবেন তারা, এমনটাই জানিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। কিন্তু আজ তাদের কাউকে মাঠে দেখা যায়নি।
ঈদের আগে প্রথম দফায় ৭ থেকে ৯ মে পর্যন্ত অনুশীলন করবেন ক্রিকেটাররা। ১০ থেকে ১৭ মে পর্যন্ত ঈদের ছুটি শেষে আবার মাঠে ফিরবেন তারা। আর শ্রীলঙ্কা ঢাকায় পৌঁছাবে ১৬ মে। তিন দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষে ১৯ মে থেকে অনুশীলন করবে সফরকারীরা। ২৩, ২৫ ও ২৮ মে হবে তিন ওয়ানডে, সবগুলো ম্যাচের ভেন্যু মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com