বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মেয়র প্রার্থী সেলিমের সৌজন্যে ছেঙ্গারচর পৌরসভার নেতাকর্মীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ

ইসমাইল খান টিটু মতলব উত্তর :
  • আপডেট সময় শনিবার, ৮ মে, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আসন্ন ছেঙ্গারচর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি ও গুলশান থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোঃ মাহবুবুর রহমান সেলিম এর পক্ষ থেকে পৌরসভার সহস্রাধিক দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার ছেঙ্গারচর পৌর অডিটোরিয়ামে বস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামান সরকার, ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন ঢালী, সাবেক কাউন্সিলর শাহীনুর, মজিবুর রহমান, সাবেক ছাত্রনেতা মুছা বেপারী’সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মেয়র প্রার্থী মাহবুবুর রহমান সেলিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল নেতাকর্মীদের সবসময় মূল্যায়ন করেন। তিনি সকল নেতাদের নির্দেশ দিয়েছেন যাতে তৃণমুলের নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়। কারণ তৃণমূল হচ্ছে দলের প্রাণ। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এর জন্য দোয়া চান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com