বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কলোনীপাড়া মহিলা উন্নয়ন সমিতির প্রশিক্ষণ শেষে সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ

মাহফিজুর ইসলাম রিপন দিনাজপুর :
  • আপডেট সময় সোমবার, ১০ মে, ২০২১

৯ মে রোববার পার্বতীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রশিক্ষণ কক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে প্রশিক্ষণের মাধ্যমে নারীর কর্মসংস্থান এবং উদ্যোক্তা সৃষ্টি শীর্ষক কর্মসূচীর আওতায় কলোনীপাড়া মহিলা উন্নয়ন সমিতি (কেএমডিএস) এর বাস্তবায়নে এক মাস ব্যাপী সেলাই ও এমব্রয়ডারী বিষয় প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ করা হয়। দিনাজপুর উইম্যান চেম্বার অব এন্ড ইন্ডাষ্ট্রি ও কলোনীপাড়া মহিলা উন্নয়ন সমিতি দিনাজপুর এর সভাপতি মোছাঃ জান্নাতুস সাফা শাহীনুর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্বতীপুর থানা প্রতিনিধি রওনশ আরা, ফুলবাড়ী প্রতিনিধি শিউলী হাসান, কাহারোল প্রতিনিধি নাসিমা বেগম ও দিনাজপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা বেগম। স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষক সাবিয়া খানম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কলোনীপাড়া মহিলা উন্নয়ন সমিতি দিনাজপুর প্রোগ্রাম পরিচালক মোঃ আব্দুল কুদ্দুস। সংক্ষিপ্ত আলোচনা শেষে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার, পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অনুরোধ ক্রমে ৩০জন প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন ও সনদপত্র বিতরণ করা হয়। সভাপতির বক্তব্যে মোছাঃ জান্নাতুস সাফা শাহীনুর বলেন, সরকার নারীদের স্বনির্ভর করার জন্য যে সমস্ত কর্মসূচী গ্রহণ করেছে তার মধ্যে সেলাই শিক্ষা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। নারীদের শিক্ষিত করতে হলে তাদের দক্ষ করে গড়ে তুলতে হবে। আমরা এক মাস ব্যাপী তাদের প্রশিক্ষণ দিয়ে এবং সেলাই মেশিন দিয়ে তাদের স্বনির্ভর করার চেষ্টা করছি। আশা করি তারা নিজ নিজ এলাকায় প্রশিক্ষণ লব্ধ জ্ঞান দ্বারা অর্থনৈতিক স্বাবলম্বি হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com