বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাবররা দ্রুত ক্রিকেট শাসন করবে

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১০ মে, ২০২১

স্বপ্ন দেখছে পাকিস্তান

বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান ‘শ্রেষ্ঠ আসন নেবে’ এমনটাই ভবিষ্যদ্বাণী করলেন আব্দুল রাজ্জাক। পাকিস্তানের প্রাক্তন এই ক্রিকেটারের মতে আইসিসি’র ক্রমতালিকায় সকল প্রকার ক্রিকেটে শীর্ষস্থান দখল করবেন বাবররা।
টেস্ট, একদিনের ক্রিকেট ও টি-২০, সব ক্রিকেটেই এখন পাকিস্তানের অধিনায়ক বাবর। তার অধিনায়কত্বে পাকিস্তান ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে নিজেদের উন্নতি করেছে। এখন দলটি বিশ্বের যে কোনো পর্যায়ে খেলার ক্ষমতা রাখে বলে মত দেন আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড আমাদের মতোই পুননির্মাণের মাঝপথে। আমরা দেখলাম দক্ষিণ আফ্রিকা অনেক পিছিয়ে আছে। ভাগ্যিস আমাদের ওরকম অবস্থা নয়। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে দারুণ উন্নতি করছি আমরা।’ সব বিভাগে এই উন্নতিই পাকিস্তানকে শীর্ষে পৌঁছে দেবে বলে মত দেন রাজ্জাক। তিনি বলেন, ‘আইসিসি-র ক্রমতালিকায় শীর্ষে পৌঁছতে হলে সব বিভাগে উন্নতি প্রয়োজন। ২০ বছর আগে যেভাবে অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্ব শাসন করেছিল। আমার মনে হয় পাকিস্তান যেভাবে এগোচ্ছে খুব তাড়াতাড়ি শীর্ষে পৌঁছে যাবে।’ সূত্র : আনন্দবাজার পত্রিকা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com