বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কাশিয়ানীতে ১৩’শ পরিবার পেল নগদ অর্থ সহায়তা

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১০ মে, ২০২১

করোনা পরিস্থিতিতে ঈদুল ফিতর উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানী সদর ইউনিয়নের ১ হাজার ২৯০ দুঃস্থ পরিবারকে ভিজিএফের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (১০মে) বেলা ১২টায় ভাটিয়াপাড়া রেলওয়ে মাঠে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নগদ অর্থ প্রদান করেন। কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান খানের সভাপতিত্বে গোপালগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান, কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায়, সহকারি কমিশনার (ভূমি) সাজিয়া শাহনাজ তমা, থানা পুলিশ পরিদর্শক মুহাম্মদ ফিরোজ আলমসহ ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাশিয়ানী ইউনিয়নের ১২৯৫’শত নারী-পুরুষের প্রত্যেককে নগদ ৪৫০ টাকা করে মোট ৫ লাখ ৮০ হাজার ৫শ’ টাকা বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান খান বলেন, ‘করোনা মহামারীতে ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নগদ উপহার ইউনিয়নের ১২৯০ অসহায় দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। আমি জননেতা কর্ণেল (অব.) মুহাম্মদ ফারুক খানের নির্দেশনায় এ নগদ অর্থ জনগণের মাঝে বিতরণ করতে পেরে আনন্দিত। এছাড়া করোনাকালে গরীব, দুস্থ পরিবারের মাঝে বিভিন্ন অনুদান ও সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com