বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গোপালপুরে আ.লীগ নেতাদের মাঝে ঈদ উপহার বিতরণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১০ মে, ২০২১

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়ন আ.লীগের সভাপতিসহ প্রত্যেক ওয়ার্ড আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলীয় মনোনয়ন নিয়ে নৌকা প্রতিকে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নূরুল ইসলাম নূরু। গতকাল সন্ধ্যায় পৌরশহরের আলিফ ডিজিটাল হসপিটালে ইফতার পরবর্তী নির্বাচনী এক মতবিনিময় সভা শেষে তাদের মাঝে নিজস্ব অর্থায়নে পাঞ্জাবী, মাস্ক ও নগদ অর্থ বিতরণ করেন তিনি। নগদা শিমলা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আঃ সালামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অত্র ইউনিয়ন আওয়ামী লীগের এক নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মাসুদ রানা, ২নং ওয়ার্ড সভাপতি ও সাবেক ইউপি সদস্য দুলাল মিয়া, ৩নং ওয়ার্ড সভাপতি সিরাজ মিয়া, সাধারণ সম্পাদক শেখ ফরিদ, ৪নং ওয়ার্ড সভাপতি আব্দুল লতিফ, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ময়েন উদ্দিন, পাঁচ নং ওয়ার্ড সভাপতি আবুবকর সিদ্দিক, সাবেক সভাপতি আব্দুর রহিম, ছয় নং ওয়ার্ড সভাপতি ইদ্রিস মিয়া, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, কৃষক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাত নং ওয়ার্ড সভাপতি নাসির উদ্দিন খান, সাধারণ সম্পাদক নাসির মিয়া, আট নং ওয়ার্ড সভাপতি ইমাম আলী, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, নয় নং ওয়ার্ড সভাপতি আলহাজ আব্দুস ছামাদ ও সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ। এসময় নেতারা তাদের বক্তব্যে অত্র ইউনিয়নের উন্নয়নের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন ও জনসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আ.লীগের ত্যাগী নেতা নুরুল ইসলাম নূরুকে ইউপি নির্বাচনে নৌকা প্রতিকে মনোনয়ন দেয়ার দাবি জানান। এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com