বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জাতীয় ফুটবল দলের প্রশিক্ষণ শুরু

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ মে, ২০২১

আগামী মাসে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ-২০২২’ গ্রুপ-ই এর সম্মিলিত কোয়লিফিকেশন এবং এএফসি এশিয়ান কাপ-২০২৩ কে সামনে রেখে বাংলাদেশ ফুটবল দলের প্রশিক্ষণ শুরু হয়েছে। গত সোমবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল দলের প্রশিক্ষণ শুরু হয়। দোহার জসিম বিন হামেদ স্টেডিয়ামে জুনের ৪, ৭ এবং ১৫ তারিখে বাংলাদেশ গ্রুপ-ই এর অন্য তিনটি দল আফগানিস্তান, ভারত এবং ওমানের সাথে খেলবে।
২১ মে’র দিকে বাংলাদেশ জাতীয় দল কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা হতে পারে। হঠাৎ ইনজুরিতে পড়া বসুন্ধরা কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ ছাড়া প্রাথমিক ভাবে বাছাইকৃত বাকি ৩৩ ফুটবলার প্রধান কোচ জেমি ডে এবং অন্যান্য কোচের নেতৃত্বে সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ১২টা পর্যন্ত অনুশীলনে যোগ দেয়।
গত রোববার বিশ্বনাথ ছাড়া বাছাইকৃত বাকি খেলোয়াড়রা ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের আবাসিক ক্যাম্পে যোগ দেন। গতকাল মঙ্গলবার বাংলাদেশ দল একই সময়ে একই ভেন্যুতে অনুশীলন করবে। এর আগে গত সপ্তাহে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাতীয় দল থেকে ৩৩ ফুটবলারের প্রাথমিক দল ঘোষণা করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com