বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তাপমাত্রা আরও বাড়বে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ মে, ২০২১

দেশের কোথাও কোথাও ঝড়-বৃষ্টি হলেও বাড়তে শুরু করেছে তাপমাত্রা। গতকালের তুলনায় গত সোমবার (১৭ মে) বেশিরভাগ জায়গায় তাপমাত্রা গড়ে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। গতকাল মঙ্গলবার (১৮ মে) তাপমাত্রা কোথাও কোথাও আরও বাড়তে পারে। তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে ঝড়-বৃষ্টিও হবে কোথাও কোথাও। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আজ তাপমাত্রা একই থাকবে। বরং কোনও কোনও এলাকায় তাপমাত্রা আরও একটু বাড়তে পারে। তবে দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে ঝড়-বৃষ্টিও হবে। ঢাকায় দিনের বেলায় তাপপ্রবাহ একইরকম থাকবে। সন্ধ্যার পর ঝড়-বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদফতর জানায়, সীতাকুণ্ডু, চাঁদপুর, কুমিল্লা, রাঙামাটি, মাইজদি কোর্ট, ফেনী, রাজশাহী, পাবনা ও তাড়াশসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর আশপাশের এলাকায় অবস্থান করছে। এর কিছু অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৯ দশমিক ৪, যা গতকাল যশোরেই ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এটি গত এক সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা।

বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ময়মনসিংহে ৩৪ দশমিক ২, চট্টগ্রামে ৩৪ দশমিক ২, সিলেটে ৩১ দশমিক ২, রাজশাহীতে ৩৭ দশমিক ৮, এবং বরিশালে ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তবে রংপুর ও খুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে। রংপুরে দুই ডিগ্রি কমে আজ ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। খুলনায়ও ১ ডিগ্রি কমে আজ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com