বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পঞ্চগড়ে সিনিয়র সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে মানববন্ধন

আব্দুর রহিম পঞ্চগড় :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ মে, ২০২১

পঞ্চগড়ে দৈনিক প্রথম আলো’র সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মে) দুপুর আড়াই টায় পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের সামনে পঞ্চগড় প্রেস ক্লাবের আয়োজনে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধনে পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি শফিকুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট আবুল সালেক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুসহ গণমাধ্যম কর্মীরা। এসময় মানববন্ধনে পঞ্চগড় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির দাবী জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com