রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শেরপুরে সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

শেরপুর প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ মে, ২০২১

শেরপুরে সরকারি প্রাথমিক স্কুলের একটি জায়গা দখল করে মার্কেট নির্মানের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ মে দুপুর ১২টায় সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের  মুন্সিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রাক্তন শিক্ষার্থী ও গ্রামবাসীর আয়োজন ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনের স্লোগান ছিল “স্কুল মাঠ মুক্তি পাক, দখলদার নিপাত যাক”। মানববন্ধনে এক সংক্ষিপ্ত বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও মুন্সিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র হোসাইন মারুফ অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের ১৫ শতাংশ জমি এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও তার পরিবার প্রভাবশালী হওয়ার কারণে দখল করে মার্কেট নির্মাণ ও ভোগদখল করে আসছে। যার প্রকৃত মালিক তারা নন। মারুফ আরও জানান, একসময় এই প্রাথমিক বিদ্যালয়ের মাঠ অনেক বড় ছিল। যেখানে ছাত্র-ছাত্রীরা খেলাধুলা করতো। কিন্তু সরকারি জায়গা দখলের পর মাঠ ছোট হয়ে গেছে। তাই এই জমি দখলমুক্ত করে স্কুলকে বুঝিয়ে দেওয়া এখন সময়ের দাবি। বিদ্যালয়ের আরেক প্রাক্তন শিক্ষার্থী আবু সাইম বলেন, মুন্সিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ দখলমুক্ত করতে প্রাক্তন শিক্ষার্থীদের সাথে গ্রামবাসীকেও স্বোচ্চার হওয়ার প্রয়োজন। কারণ বাঙালী বীরের জাতি। ভয় পেয়ে সত্য কথা বলার সাহস হারিয়ে ফেললে প্রভাবশালীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। এসময় অন্যান্যদের মধ্যে সাবেক ইউপি সদস্য মো. শাহজাহান, বিশিষ্ট সমাজ সেবক শফিকুল ইসলাম শফিক, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আসাদুজ্জামান যুবরাজ, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মশিউর রহমান সুমন, সমাজসেবক মো. কামাল হোসেন সহ উক্ত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com