শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যশোরে স্বর্ণের বারসহ স্বর্ণ চোরাকারবারি আটক

আবুল বাসার শার্শা :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ মে, ২০২১

যশোরের চাঁচড়া বাস স্ট্যান্ড পুলিশ চেকপোস্টের পার্শ্বে যশোর হতে বেনাপোলগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশিকালে ১০ টি স্বর্ণের বারসহ সুমন নামে ০১ জন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। স্বর্ণসহ আটককৃতর্ আসামী মোঃ সুমন মিয়া(৩০) সে বেনাপোল পোর্ট থানাধীন সাদীপুর গ্রামের জব্বার মিয়ার ছেলে। যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, বিজিবিএম, পিএসসি জানান, মঙ্গলবার (১৭ মে)বেনাপোল কোম্পানী সদরের অধীনস্থ আমড়াখালী চেকপোষ্টে কর্মরত হাবিলদার মোঃ নুরুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে সকাল ৯ টার দিকে চাঁচড়া বাস স্ট্যান্ড, পুলিশ চেকপোস্টের পার্শ্বে যশোর হতে ছেড়ে যাওয়া বেনাপোলগামী একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় যাত্রী হিসেবে বসে থাকা একজন সন্ধেহভাজন ব্যক্তির দেহ তল্লাশী করলে অভিনব কায়দায় আসামীর প্যান্টের ভিতরে কোমরের মধ্যে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ভারতে পাচারের উদ্দেশ্যে আনিত ১.১৬৩ কেজি ওজনের (৯৯.৭১ ভরি) স্বর্ণের (১০ টি বার) উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৬৭,০০,০০০/- (সাতষট্টি লাখ) টাকা। ধৃত আসামীর স্বীকারোক্তিতে জানা যায় পলাতক আসামী মোঃ কামরুল ইসলাম (৩২), পিতা-মোঃ আবু সাঈদ, গ্রাম-সাদিপুর, ডাকঘর-সাদিপুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর। আটককৃত স্বর্ণের বার এবং আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com