বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অনুশীলনে সাকিব-মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৯ মে, ২০২১

কোয়ারেন্টাইন শেষ হওয়ার কথা ছিল ২০ মে। তার আগেই অনুশীলনে ফিরতে তাদের লাগত বিশেষ অনুমতি। ওই অনুমতি দ্রুত মিলে যাওয়াই মঙ্গলবারই জাতীয় ক্রিকেট দলের সাথে যোগ দিয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। করেছেন অনুশীলনও। গত ৬ মে ভারত থেকে ভাড়া করা বিমানে দেশে ফিরে ওই দিনই কোয়ারেন্টিনে চলে যান সাকিব-মুস্তাফিজ। বাংলাদেশের এই দুই ক্রিকেটারের ১৪ দিনের কোয়ারেন্টিন করার কথা, শেষ হওয়ার কথা ছিল ২০ মে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করলো বাংলাদেশ দল। এ দিন বিকাল সাড়ে ৪টা থেকে অনুশীলন শুরুর কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে অনুশীলন শুরু করতে দেরি হয়। টানা বৃষ্টির কারণে পরেও বেশি সময় অনুশীলন হয়নি।
অনুশীলনে ঘোষিত প্রাথমিক দলের সব ক্রিকেটারই অংশ নেন। অনুশীলন শেষে জৈব সুরক্ষা বলয়ে ঢুকবেন বাংলাদেশের ক্রিকেটাররা। জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করতে এক সপ্তাহ আগে হোটেলের নির্দিষ্ট কর্মকর্তা ও গ্রাউন্ডসম্যানদের আইসোলেশেনে পাঠিয়েছে বিসিবি।
করোনার কারণে আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় গত ৬ মে দেশে ফেরেন সাকিব মোস্তাফিজ। ভারত থেকে ভাড়া করা বিমানে দেশে ফিরে ওই দিনই কোয়ারেন্টিনে চলে যান বাংলাদেশের এই দুই ক্রিকেটার। তাদের ১৪ দিনের কোয়ারেন্টিন করার কথা ছিল। কিন্তু বিসিবির অনুরোধের কারণে দুই দিন আগে ছাড় পেয়েছেন সাকিব-মোস্তাফিজ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com