বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাজায় ইসরায়েলি হামলায় ৬৩ শিশুসহ নিহত বেড়ে ২২০

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৯ মে, ২০২১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ‘যুদ্ধবিরতির’ আহ্বানের পরও ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক বাহিনী বিমান হামলা অব্যাহত রেখেছে। হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ২২০ জনে দাঁড়িয়েছে। গতকাল বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
আল জাজিরা জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলা দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২২০ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬৩টি শিশুও রয়েছে। আর দুই শিশুসহ ইসরায়েলে প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন। সেখানে এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত ৩০০ জন। এর আগে মঙ্গলবার (১৮ মে) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনে চলমান বিমান হামলার আট দিন পর উভয়পক্ষকে ‘যুদ্ধবিরতির’ আহ্বান জানান। তিনি ফোন কলের মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এবং হামাসের প্রতি এ আহ্বান জানান তিনি। গত ১০ মে সহিংসতা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তৃতীয়বারের মতো মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন দেন এবং যুদ্ধবিরতির জন্য সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন। বাইডেন চলমান সহিংসতার অবসান ঘটাতে এই আহ্বান জানান। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি প্রধান জোসেপ বোরেল এই যুদ্ধবিরতি প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি ইইউভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এক ভার্চুয়াল কনফারেন্সের পরে এ আহ্বান জানান।তিনি বলেন, এই আহ্বানের পক্ষে হাঙ্গেরি ছাড়া ব্লকের সব সদস্য দেশ সমর্থন দিয়েছে। এদিকে, দখলকৃত পশ্চিম তীরে বিক্ষোভ চলাকালে ইসরায়েলি বাহিনী চার ফিলিস্তিনি বিক্ষোভকারীকে হত্যা করেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com