বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গণতন্ত্র ও জবাবদিহিতা নেই বলেই সাংবাদিকদের বিরুদ্ধে মামলা: ফখরুল

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বুধবার, ১৯ মে, ২০২১

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্তা ও মিথ্যা মামলা দেয়ার ঘটনায় নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র ও জবাবদিহিতা নেই বলেই সাংবাদিকদের নামে মিথ্যে মামলার ঘটনা ঘটছে। ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে গতকাল বুধবার (১৯ মে) দুপুরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ফখরুল বলেন, হেনস্তার ঘটনায় জড়িতদের বদলি করাটা কোনো সমাধান নয়, তাৎক্ষণিকভাবে তাদেরকে বরখাস্ত করে তাদের বিরুদ্ধে মামলা ইস্যু করা উচিত ছিল। সেই সঙ্গে তাদেরকে কারাগারে নেয়ার দরকার ছিল। এটা করলে সাংবাদিকরা কিছুটা স্বস্তি ফিরে পেতো।
মির্জা ফখরুল আরও বলেন, সাংবাদিকরা যাতে সত্য ঘটনা তুলে ধরতে না পারে, চুরি-দুর্নীতির খবর না করতে পারে, এজন্যই এমন ঘটনা ঘটানো হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার কোনো রাজনৈতিক সরকার নয়। এটা পুরাপুরো ভাবে একটি আমলাতান্ত্রিক সরকার। আমলারাই নীতি নির্ধারণ করে, দেশ পরিচালনা করে। এ কারণেই দেশে এই চরম অবস্থার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় মুক্ত সাংবাদিকতা সম্ভব নয়।
বর্তমান সরকারের সমালোচনা করে ফখরুল আরও বলেন, আজকে বাংলাদেশের অবস্থা এমন পর্যায়ে চলে গেছে যেখানে অফিসিয়াল নিরাপত্তা আইন চালু করতে হয়েছে। এটা আবারও প্রমাণ করলো যে বর্তমান সরকার সাংবাদিক দমন, নিপীড়ন, কথা বলতে না দেয়া ও মানুষের অধিকারকে হরণ করার মধ্য দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com