বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেনের শারীরিক খোঁজ খবর নিলেন সাংবাদিকরা

মাসুম মাহমুদ সোনারগাঁও (নারায়ণগঞ্জ) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন কয়েক মাস যাবৎ শারীরিক ভাবে অসুস্থ থাকায় হাসপাতাল ও ঢাকার বাসায় চিকিৎসাধীন ছিলেন। ২০ মে বৃহস্পতিবার সকালে তিনি বিশেষ কাজে সোনারগাঁওয়ের গুহাট্টার বাড়িতে আসেন। খবর পেয়ে দৈনিক খবরপত্র পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি মাসুম মাহমুদ ও দৈনিক পুনরুত্থান পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি মাসুদ রানা দেখা করতে তার বাড়িতে যান। এসময় সাংবাদিকরা তার শারীরিক ও সার্বিক খোজ খবর নেন। উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, আমি দীর্ঘ ২৪ বছর মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম এবং বর্তমানে দ্বিতীয়বারের মত সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান হিসেবে আছি। সোনারগাঁওয়ের জনগণ আমাকে ভালবেসে ২৪ বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে এবং বিগত ২ বার উপজেলা চেয়ারম্যান হিসেবে সোনারগাঁওয়ের জনগণ আমাকে জয়লাভ করিয়েছে। আমি সোনারগাঁওবাসীর কাছে কৃতজ্ঞ। আমি কিছুদিন যাবৎ শারীরিক ভাবে অসুস্থ। এ অসুস্থ অবস্থায়ও আমি মানুষের সুখ ও দুঃখের খোজ খবর নেই। যাহোক আমি যাতে দ্রুত সুস্থ হয়ে উঠি সে জন্যে সোনারগাঁওবাসীর কাছে দোয়া চাই। এদিকে চেয়ারম্যান মোশারফ হোসেনকে একনজর দেখতে শত শত মানুষ তার বাড়িতে ছুটে এসেছেন। তিনি বর্তমানে কিছুটা সুস্থ আছেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com