বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইসরাইলের যুদ্ধবিরতির ঘোষণা কোটালীপাড়ায় উল্লাস

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২২ মে, ২০২১

ফিলিস্তিনির সাথে ইসরাইলের যুদ্ধবিরতির ঘোষনায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আতশবাজি ফোটিয়ে আনন্দ উল্লাস প্রকাশ করেছেন। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলা সদরে জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নুর নেতৃত্বে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই আতশবাজি ফোটিয়ে আনন্দ উল্লাস প্রকাশ করে। এ সময় আওয়ামী লীগ নেতা সুমন হোসেন বাচ্ছু, যুবলীগ নেতা ফজলুর রহমান দিপু, বদিউজ্জামান দাড়িয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক বাবলু হাজরা উপস্থিত ছিলেন। জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু বলেন, এ ধরনের যুদ্ধ কোন দেশের জন্য মঙ্গল বয়ে আনতে পারে না। তাই আমি চাই না বিশে^র কোন একটি দেশের সাথে অন্য দেশের যুদ্ধ বেঁধে নিরহ মানুষ নিহত হোক। ইসরাইল যে ভাবে ফিলিস্তিনির মানুষদের হত্যা করেছে তাহা অত্যন্ত নিন্দনীয়। আমরা আর এ ধরনের যুদ্ধ দেখতে চাই না। আমরা যুদ্ধ চাই না শান্তি চাই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com