বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সরকারি গাড়ি ব্যবহার: কার কথা ঠিক

শওকত আলী মন্ডল রৌমারী (কুড়িগ্রাম) :
  • আপডেট সময় শনিবার, ২২ মে, ২০২১

রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. মো. আসাদুজ্জামানের বিরুদ্ধে সরকারী জীপ গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। হাসপাতালের সরকারী গাড়ি চালক জাহিদুল ইসলামের মাধ্যমে জানা গেছে, গত পবিত্র ঈদুল ফিতরের ১ দিন পর ১৬ মে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান রাজশাহী জেলার চাপাইনবাবগঞ্জ নিজ বাড়িতে রৌমারী হাসপাতালের সরকারী কাজে ব্যবহৃত জীপ গাড়ি যাহার নম্বর ঢাকা মেট্রো কার ১৮-৫৯২৭ নিয়ে যান। তার বাড়িতে ১ দিন অবস্থান করে চলে আসেন রৌমারীতে। সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের নিয়ম না থাকলেও যোগদানের পর থেকেই প্রশাসনের অগচরে গাড়িটি ব্যক্তিগত কাজে ব্যবহার করেই চলছেন। এ নিয়ে হাসপাতালের কর্মকর্তা কর্মচারিদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। এ বিষয়ে হাসপাতালের সরকারী গাড়ি চালক জাহিদুল ইসলামকে জিজ্ঞাস করলে তিনি জানান, আমি কর্মচারি। আমাকে হুকুম করেছে, আমি গাড়ি চালিয়ে নিয়ে গেছি। তবে মেরামতও করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামানের সাথে কথা হলে তিনি জানান, সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে। কারন নিজ কাজে গাড়ি ব্যবহারের যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (সিভিল সার্জন) ডাক্তার মো. হাবিবুর রহমান এর সাথে মোবাইল ফোনে এ বিষয়ে কথা হলে তিনি জানান, আমি বিষয়টি জানি না। তবে সরকারি গাড়ি নিজ কাজে ব্যবহার করা যাবে না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com